crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গ্রেফতার মিজানুর রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মেলেরপাড় নামক গ্রামে ধর্ষণের শিকার কিশোরী বাড়িতে একাই ছিলেন। তার মা-বাবা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। ওই কিশোরী তাদের গোয়ালঘরে গরু বেঁধে রেখে নিজ ঘরে যায়। আগে থেকে ওই কিশোরীর শয়নঘরে লুকিয়ে ছিল পাশের গ্রামের মিজানুর রহমান। এ সময় তিনি কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই মিজানুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করলে পুলিশ ওই দিন রাতে মিজানুর রহমানকে গ্রেফতার করে।

তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বুধবার ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফুটওভার ব্রিজে কিশোরীকে মারধরের ঘটনায় গ্রেফতার হলো আরেক টিকটক হৃদয়

সরিষাবাড়ীতে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কেএমপির অভিযানে ৫৫৫ টি হাইড্রোলিক হর্ণ অপসারণ

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গত ২ দিনে ২০জন আহত, আটক ৪

শৈলকুপায় নীতিমালা বহির্ভূত ও ত্রুটিপূর্ণ কাগজপত্র দিয়ে এমপিও’র সুপারিশ

মহেশপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৯ টি অবৈধ ইটভাটা

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত দেবের বিরুদ্ধে নতুন করে আবারো শুরু হল তদন্ত

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

দুর্গাপূজায় গু’জব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকতে হবে : আইজিপি

জাতীয় কবিতা পরিষদ জামালপুরের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন