crimepatrol24
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২ জুন) বিকলে পুঠিয়া সদরের পিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নাদিম মোস্তফার সন্তান জুলফার নাঈম মোস্তফা বিস্ময়। পুঠিয়া উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খোরশেদ আলী, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, পুঠিয়া পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল মতি, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, যুবদল নেতা সাকিব মিয়া, ছাত্রদল নেতা সাফিন প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, পুঠিয়া পৌর যুবদলের আহ্বায়ক নেফাউর রহমান। অনুষ্ঠানের শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ’লীগ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ

পঞ্চগড়ে ইটভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা

সরিষাবাড়ীতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

নাসিরনগরে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর

মুরাদপুর দানাহারা মসজিদের উদ্যাগে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভিডিওবার্তা দিলেন প্রধান উপদেষ্টা

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭১৮

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের প্রথম নির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান