crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ, সুযোগ পেলেন অসচ্ছল নারীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলার সব ইউনিয়নে এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীরা।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পুঠিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়নভিত্তিক এ নিয়োগে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা নারীদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারী নারীদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়। শারীরিকভাবে সক্ষম ২৫ থেকে ৪৫ বছর বয়সী বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও পরিবারপ্রধান দুঃস্থ নারীরা এ নিয়োগের জন্য বিবেচিত হন।

সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক (আসাদ), উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, পুঠিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের সভাপতি রিপন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে আবেদনকারী নারীদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাঘায় এসিল্যান্ডকে মারধর করা সেই নওশাদ গ্রেফতার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুরের ৬ জন নিহত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের বিক্ষোভ সমাবেশ

রংপুরে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ২ ভুয়া চাকুরিপ্রার্থী আটক

ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর অধিকার

ঝিনাইদহে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ

ডিমলায় ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণ ও সমাপনী সভা অনুষ্ঠিত

ডিমলায় ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরাতে প্রকল্পের অগ্রগতি বিশ্লেষণ ও সমাপনী সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে আগুনে ভস্মীভূত প্রায় কোটি টাকার পাট

চাকরি/ প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

জামালপুরে জেলা বিএনপির অ’বরোধ কর্মসূচি পালন