crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ২০০ কেজি আম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
ইতিহাসের অলিন্দে হাঁটলেন, শতবর্ষী স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করলেন, তারপর পৌঁছে গেলেন রাজশাহীর বিখ্যাত বানেশ্বর আমবাজারে। সেখানে নানা জাতের আম দেখে মুগ্ধ হয়ে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম। ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশীদ-এর পুঠিয়া সফর যেন রাজশাহীর ঐতিহ্য ও কৃষিসমৃদ্ধির এক অনন্য প্রচার হয়ে উঠল।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে রাষ্ট্রদূত শিউনিন রশীদ সফরসঙ্গীদের নিয়ে দূতাবাসের গাড়িযোগে পুঠিয়া রাজবাড়ি চত্বরে পৌঁছান। সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং পুঠিয়া রাজবাড়ি কর্তৃপক্ষ।

এরপর প্রতিনিধি দলটি পুঠিয়া রাজবাড়ি, রাজবাড়ি-সংলগ্ন গোবিন্দ মন্দির, আহ্নিক মন্দির ও বড় শিব মন্দির ঘুরে দেখেন। প্রতিটি স্থাপনার ইতিহাস, স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানেন তাঁরা। দীর্ঘ সময় ধরে রাজবাড়ি ও মন্দির প্রাঙ্গণে অবস্থান করে বিভিন্ন স্থাপনার সৌন্দর্য উপভোগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁরা পুঠিয়া রাজবাড়ি থেকে বানেশ্বর আমবাজারের উদ্দেশে রওনা দেন। মাত্র ১৫ মিনিট পর দেশের অন্যতম বৃহৎ এই আমবাজারে পৌঁছে বাজারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের একপর্যায়ে বাণী ফল ভান্ডার থেকে আম্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি-৪ জাতের মোট প্রায় ১৯৫ কেজি আম কেনেন প্রতিনিধি দলের সদস্যরা। বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় আম ব্যবসায়ীরাও। তাঁদের আশা, এই সফরের মাধ্যমে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করবে।

রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তাঁর আত্মীয়া সারাহ মাউরুফ আমির, দূতাবাসের দ্বিতীয় সচিব সায়া মোহামেদ ও মাইশান আহমেদ, পরিবারের সদস্য নাজরা মারিয়াম, মোহামেদ হুসাম ও মুসলিমা আমিনাথ। এছাড়া সফরে অংশ নেয় রাষ্ট্রদূতের সন্তান মোহামেদ লুথ নিশাম এবং দ্বিতীয় সচিব সায়া মোহামেদের সন্তান মোহামেদ ইভান।

সবশেষে দুপুর ২টা ৫ মিনিটে প্রতিনিধি দলটি বানেশ্বর বাজার এলাকা ত্যাগ করে রাজশাহী মহানগরের উদ্দেশে রওনা দেয়। পুরো সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফর চলাকালে কোথাও কোনোও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারার গ্রামীণ পাহাড়ী সড়ক যেন মরণফাঁদ

পাবনা চাটমোহরে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত

নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

সাগর-রুনিসহ সাংবাদিক হ*ত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণপূর্বক রংপুরের অবহেলিত হকার্সদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ হকার্স লীগের স্মারকলিপি প্রদান

স্যার না বললে, কৃষকের কথা শুনেন না হুইপের ভাতিজা কৃষি কর্মকর্তা, অভিযোগ অনিয়মের

দাউদকান্দিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ’র্ষণকারী নাছির র‌্যাবের হাতে গ্রেফতার

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, ১৫ টি বাড়িঘর ভাংচুর

জামালপুরে গরীবের ১০ টাকা কেজি চাউল কালোবাজারি থেকে উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ