crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে চুরি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: 
পঞ্চগড় সদর উপজেলার শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চুরির ঘটনা ঘটেছে।রাতের আধারে ল্যাবের আট লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১১টি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. সাইফুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে এই চুরির ঘটনা বুঝতে পারেন।
জানা যায়, গত ২০১৭-১৮ অর্থবছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে ১১টি ল্যাপটপ প্রদান করা হয়। বিদ্যালয়ের একটি কক্ষে ১১টি ল্যাপটপ বসিয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়।
সকালে নৈশপ্রহরী সাইফুল বিদ্যালয়ের লাইট বন্ধ করতে গেলে ল্যাব কক্ষের দরজায় তালার উপরের পাতি গ্যাস দিয়ে কাটা দেখতে পান। এসময় প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মতিয়ার রহমান বলেন, রাত আনুমানিক দুইটার দিকে নৈশপ্রহরীর অগোচরে ১১ টি ল্যাপটপ ও একটি রাউডার দরজা কেটে চুরি করে নিয়ে গেছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন

ঝিনাইদহের হলিধানীর কাঁচা বাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে প্রবাসীর মায়ের হাতে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ঝিনাইদহ শহরের আলিফ ও রিমা বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

জামালপুরে অ*পহরণের ৪ মাস পরে কলেজশিক্ষার্থীকে উদ্ধার

প্রশান্ত মহাসাগরের গভীরে ৫ হাজারেরও বেশি নতুন প্রজাতির জীবের সন্ধান

সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বিজিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

সরিষাবাড়ীতে করোনা সংক্রমন রোধে জীবাণুনাশক পানি ছিটালেন পৌর মেয়র রোকন