crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন  কমিশন গঠন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৪, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে নতুন এ বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুসারে বেতন–ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় ১৫ লাখ। দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতনকাঠামো নির্ধারণে নতুন বেতন কমিশন গঠন করা হলো।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় ২০২৪ সালের নভেম্বর থেকে। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে।

এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায়। পরে চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ ১৩ হাজার ৪৮৩ কোটি ও কর্মচারীদের বেতন বাবদ ৩০ হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাঁদের ভাতা বাবদ বরাদ্দ ৪১ হাজার ১৫৩ কোটি টাকা।

বেতন-ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল ৮২ হাজার ৯৭৭ কোটি টাকা। সে হিসাবে বেড়েছে ১ হাজার ৭০৭ কোটি টাকা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

পাবনায় বিদেশি পিস্তলসহ আটক- ১

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের গেজেট প্রকাশ কবে : ইসি সচিব

হাজারো মানুষের ভালোবাসায় বিদায় নিলেন ঝিনাইদহের ঐতিহ্যবাহী জাহিদ ফাউন্ডেশনের পরিচালকের পিতা মুসা মিয়া

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

ঝিনাইদহে সাইবার ক্রাইম প্রতিরোধে কারিগরি দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হা*মলা, সারা দেশে সমালোচনার ঝড়!

ডা. দীপু মনি ও মির্জা আজম এম পিকে শুভেচ্ছা ও অভিনন্দন

ডোমারে সোহাগ সুখ পল্লীর উদ্যোগে এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন