crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে শিশুধ*র্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধ*র্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

বুধবার (১২ মার্চ) বিকেলে পৌর এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করলে রাতে শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগে মামলা করেছেন। এদিকে রাতে পরীক্ষা-নিরীক্ষা জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহারর ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় নিকটতম প্রতিবেশী সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধ*র্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান।

পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত সৌরভ শিশুটির বাবাকেও মারধর করে। পরে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দিলে বাড়ি থেকে সৌরভকে গ্রেপ্তার করে। ধ*র্ষণের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল কাদির বলেন, ‘শিশুটি হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে পরীক্ষায় যৌন নি*র্যাতনের আলামত পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা পর সঠিকভাবে বলা যাবে। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘তিন বছরের এক শিশুকে ধ*র্ষণের অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মা বাদী হয়ে রাতে ধ*র্ষণের মামলা করেছেন। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ কোটি টাকা বরাদ্দ দিলেন প্রধানমন্ত্রী

হোমনায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে, আহত-৮

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

আল ফরিদ “পেশায় সার্জেন্ট, নেশায় অদম্য লেখক”

আল ফরিদ “পেশায় সার্জেন্ট, নেশায় অদম্য লেখক”

ডিমলায় মহানবি (স.)কে নিয়ে ভারতে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

ডিমলায় মহানবি (স.)কে নিয়ে ভারতে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

ঝিনাইদহে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, হাট-বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব!

রংপুরে আইএসপিপি-যত্ন প্রকল্পের মানববন্ধন সমাবেশ

রংপুরে বাঁশঝাড় থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অ’র্থসহ গ্রেফতার-১

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অ’র্থসহ গ্রেফতার-১