crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি , আহত-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২০, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি , আহত-২

 

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়কে গাছের ব্যারিকেডে মোটরসাইকেলের গতিরোধ করে বন্দুকের ভয় আর মারধর করে নগদ টাকাসহ মোবাইল সেট ডাকাতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পুইট্যারচরা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ডাকাতির শিকার আমিরুল ইসলাম দুলু বাদি হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন, উপজেলার হারবাং ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কালা সিকদার পাড়া এলাকার মৃত আবু তাহের পুত্র ও পৌর শহরের বাঁশঘাটাস্থ শাহ ওমর ওর্য়াকসপের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম দুলু (৫৫) ও তার শ্যালক আদীল উল আজিম (৫০)।

আহত আমিরুল ইসলাম দুলু বলেন, বুধবার রাত ১১টার দিকে আমি ও আমার শ্যালক জায়গা-জমি পরিমাপের বিষয়ে মোটরসাইকেলযোগে মানিকপুর যাচ্ছিলাম।ঘটনাস্হল মানিকপুর সড়কের পুইট্যারচরা নামক এলাকায় পৌঁছলে একটি ডাকাতদল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। এসময় আমাদের দুইজনকে বেদড়ক মারধরসহ বন্দুকের ভয় দেখিয়ে নগদ টাকাসহ চারটি মোবাইল সেট ও মোটরসাইকেলের চাবি নিয়ে যায়।এছাড়াও আমার পর আরও বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আটকিয়ে তাদেরও মারধর করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্য প্রায় ৭/৮ জন হবে। সবার হাতে দেশীয় তৈরী বন্দুক,ধারালো কিরিচ, ছুরি ও হাতুড়ি দেখা যায়। প্রায় ঘণ্টা খানেক পরে বিষয়টি প্রচার হলে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাটি আমি শুনেছি। ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়। ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রচেষ্টা করছিল। তবে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হা*মলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ডোমারে আলহাজ্ব জুয়েল চৌধুরীর পিতা ফজলার রহমান চৌধুরীর জানাজা সম্পন্ন

ডোমারে ইউএনও ও সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জামালপুরে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি আবশ্যক

আইজিপি’র সঙ্গে ইউএন রেসিডেণ্ট কো-অর্ডিনেটরের সাক্ষাৎ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

অপহরণকারী চক্রের মূলহোতা কোটচাঁদপুর থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সফল অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার