crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়রকে পিটিয়ে ত্রাণের টাকা ছিনতাই, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৩, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে হরিণাকুন্ডু পৌরসভার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ অন্যানারা অংশ নেয়। এসময় বক্তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ত্রাণ দেওয়ার জন্য হরিণাকুন্ডু পৌরসভার পক্ষ থেকে সাড়ে ৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে পৌরসভায় যাচ্ছিল প্যানেল মেয়র খাইরুল ইসলাম। এসময় হরিণাকুন্ডু পৌর এলাকার সাইফুল ইসলাম টিপু মল্লিক ও কামাল মল্লিকসহ আরও কয়েক জন খাইরুলের ওপর হামলা চালিয়ে মারধর করে ও তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মানববন্ধন থেকে টাকা উদ্ধার ও দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু বাদি হয়ে কয়েকজেনর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকূপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট!

রংপুরে আসক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মহেশপুরে ড্রেন থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান-এর ত্রাণ সামগ্রী বিতরণ

সায়মা ওয়াজেদের উদ্যোগেই প্রতিবন্ধীরা আজ অন্ধকার থেকে আলোতে আসছেঃ তথ্যমন্ত্রী

কোটা আন্দোলন: স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে করোনা প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণে পুলিশের বাধা

হোমনায় স্বাস্হ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ৪ হাজার

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আইজিপি’র মতবিনিময়