crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৯, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা স*ন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি মেজর কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন মেজর কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমিন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলী মুয়াদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মেজর কাজী মৌসুমী পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। নিলুফার ইয়াসমিন জেলা যুব মহিলা লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তাকে এক নম্বর এবং মেজর কাজী মৌসুমীকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় মোট ১১০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার আদালতে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং অর্থায়নের অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের এ মামলায় জড়ানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলায় পরবর্তী লড়াই অব্যাহত থাকবে।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম গোপনে পরিচালনার অংশ হিসেবে পঞ্চগড় সদরের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তার একটি খামারবাড়িতে দলের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে কেক কাটা, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জনমনে বিভ্রান্তি ও ভী*তি সৃষ্টির অভিযোগ রয়েছে। এসব বিষয় আদালতের সামনে তুলে ধরে জামিনের বিরোধিতা করা হলে আদালত তা আমলে নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধিদের নিয়ে সচেতনতা মূলক কর্মসুচি অনুষ্ঠিত

মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

উন্নয়ন সহযোগীদের ঋণ যাচাই-বাছাই করে নেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

উন্নয়ন সহযোগীদের ঋণ যাচাই-বাছাই করে নেয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সরিষাবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপা আমনের চারা রোপণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জাতিসংঘের সিভিএফে বিশেষ দূত হলেন জামালপুরের কৃতী সন্তান আবুল কালাম আজাদ

সন্তানের জন্য দুধ চুরি, টাকা দিলেন পুলিশ কর্মকর্তা !

ঝিনাইদহ সদর হিজড়া জনগোষ্ঠীর জেলা প্রশাসক বরাবর জরুরি ত্রাণের আবেদন

নাসিরনগরে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ