crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধ*র্ষণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৫, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধ*র্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক তানভীর আহমেদকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাতে পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ধর্ষণের ঘটনটি ঘটে।

গ্রেফতার তানভীর পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুর পরিবার জানায়, সোমবার রাতে শিশুটি সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার একটি চারতলা ভবনের নিচতলায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এরই কোনো এক ফাঁকে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তানভীর ধ*র্ষণ করে।

এদিকে ভিকটিমের পরিবার তাকে না পেয়ে ওই বাসায় গিয়ে শিশুটিকে খুঁজে পায়। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে চিকিৎসকের শরণাপন্ন হলে ভিকটিম চিকিৎসককে জানায়, তার বান্ধবীর চাচা তানভীর আহমেদ তাকে ব্যথা দিয়েছে। পরবর্তীতে মঙ্গলবার রাতেই তানভীর আহমেদকে এলাকাবাসী আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুধবার দুপুরে গ্রেফতার আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে অজ্ঞাত পরিচয় শিশুটির তার নাম ঠিকানা বলতে না পারায় সমস্যায় অটোচালক

জান্নাত লাভের দোয়া

টিম হিসেবে কাজ করে স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করা হবে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র

সারা দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫১৫

লক্ষ্মীপুরে বিভিন্ন স্কুলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মাস্ক ও হ্যাণ্ডস্যানিটাইজার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান নান্নু

ঝিনাইদহে যুবলীগ নেতা ও তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

হোমনায় এমপি সেলিমা আহমাদ এর অর্থায়নে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

সারাদেশে গত  ভর্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১২

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটায় ‘চাঁদাবাজি’

ঝিনাইদহে দুই সন্তানকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা, মা আটক