crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৪, ২০২১ ৯:৪৮ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম (৩০) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ও সুফিয়া খাতুন (৫০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।নিহত প্রতিবন্ধী তাজুল পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী গাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। আর নিহত সুফিয়া বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মীরপাড়া গ্রামের রইসুল করিমের স্ত্রী।
রোববার (১৪ মার্চ) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নিজবাড়ী জাতীয় মহাসড়কে ও বোদা পৌরসদরের বোদা-দেবীগঞ্জ সড়কের ওয়াই মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাজুল চট্রগ্রামে একটি মাদ্রাসায় হাফেজিয়া পড়াশোনা করত। এর আগে ভজনপুর নিজবাড়ী হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করায় দুপুরে শিক্ষকসহ পরিচিতদের সাথে সাক্ষাত করতে আসে। এর মাঝে বিকেলে মাদ্রাসার সামনে মহাসড়কের কিছুটা দূরে মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী  ট্রাক রাস্তা থেকে নেমে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে দৃষ্টি প্রতিবন্ধী তাজুল। স্থানীয়রা ঘটনার পর পর ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে।
এদিকে, জেলার বোদা উপজেলায় বালুবাহী মাহিন্দ্র ও অটোবাইক মুখোমুখি সংঘর্ষে সুপিয়া খাতুন নামের ওই বৃদ্ধ নারী ঘটনাস্থলে মারা যায়। এসময় নিহত সুপিয়ার স্বামী রইসুল করিম (৭০), অটোবাইক চালক জসিম উদ্দিন (৪০), অটোবাইক যাত্রী দুলাল সরকার (৫০) তিনজন গুরুতর আহত হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আসতাগফিরুল্লাহর আমল

আসতাগফিরুল্লাহর আমল

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনা: আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ

দিনাজপুর-৬ আসনে প্রার্থিতা ফিরে পেলেন শাহনেওয়াজ ফিরোজ

কেএমপি’র জাতীয় শোকদিবস পালন

হরিপুরের বিভিন্ন ইটভাটায় কাঠ পুড়িয়ে করছে মারাত্মক পরিবেশ দূষণ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও নতুন রেকর্ড

রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডে মাস্ক বিতরণ ও সচেতনমূলক প্রচারণা

মধুপুরে মন্দিরের সামনে দেওয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার