crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ

 

আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে গত দুইমাস ধরে সুজন আলী (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। সন্তানকে হারিয়ে দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানের ছবি হাতে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তাকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতিও জানিয়েছেন তারা।

এদিকে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ১৩ জুলাই বোদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সুজন আলীর বাবা রফিজুল ইসলাম। যার জিডি নং- ৯৭৮/ SY4YPB।

জানা গেছে, নিখোঁজ সুজন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গমনা পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক। তিনি পঞ্চগড় টুনিরহাট বাজারে হোটেল কারিগরের কাজ করতো।

সুজনের বাবা রফিজুল ইসলাম জানান, ‘তার স্ত্রী আকলিমা বাবার বাড়িতে থাকায়, গত পহেলা জুলাই সকালে বাড়ি থেকে কাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাড়িভাসার মহনবাগান গ্রামে তার শ্বশুর বাড়িতে যায়। জানতে পারি সন্তানকে দেখে সেখান থেকে ফিরে আসে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া বাজার ও টুনিরহাট বাজারের উদ্দেশ্যে যায়। এর পর থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছে না। প্রায় দুই মাস হয়ে যাচ্ছে, ছেলেকে কোথাও পাচ্ছি না। পরে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার সন্তানকে ফিরে পেতে সহায়তা করেন।’

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর তাকে খুঁজে পেতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম

গৌরীপুরে সর্বপ্রথম সিজারিয়ান অপারেশনে শিশুর জন্ম

বানেশ্বরে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বানেশ্বরে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়ার দাবী পুলিশের।

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ‘শতভাগ’ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

দেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছে : এমপি নাজিম

কক্সবাজারে ‘ইয়াবা স’ন্ত্রাসী’ রোজিনা আকতারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

সীতাকুণ্ডে বি’স্ফোরণে আ’হতদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভূমিমন্ত্রী

আমরা রক্তপাতহীন একটি সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কক্সবাজার

র‌্যাব-৪ এর অভিযানে ১৮ভুক্তভোগী উদ্ধারসহ ৩ প্রতারক গ্রেফতার