crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সোনারগাঁওয়ে নৌকাডুবিতে নারী নিহত-১, একই পরিবারের ৪ জন নিখোঁজ, উদ্ধার ৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ

 

মইনুল ইসলাম মিশুক, হোমনা উপজেলা প্রতিনিধি।। 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে লাহেসা বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। মাঝিসহ নৌকায় থাকা আটজন সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠেছেন।

গতকাল সকাল ১১টার দিকে কুমিল্লার হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমদ্দি গাঙ্কুল বাড়ির পাশের তিতাস নদীর পাড় থেকে নৌকাটি সোনারগাঁয়ের উদ্দেশে রওনা হয়। যাত্রীরা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নৌকায় মাঝিসহ মোট ১৩ জন ছিলেন। তাদের সঙ্গে দুটি গরু ও একটি ছাগলও ছিল।

দুপুর ৩টার দিকে নৌকাটি সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীতে পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় নদী উত্তাল হয়ে ওঠে। তীব্র বাতাস ও ঢেউয়ের ধাক্কায় তীরের কাছাকাছি থাকা নৌকাটি উল্টে যায়। এতে নৌকার যাত্রীরা পানিতে পড়ে যান।

স্থানীয়দের সহায়তায় আটজন তীরে উঠতে সক্ষম হন। তাদের মধ্যে লাহেসা বেগমের ভাইয়ের স্ত্রী শিরিনা আক্তার (৪০) ও তার আট বছরের মেয়ে লামিয়াও রয়েছেন। পরে স্থানীয়রা নদী থেকে লাহেসা বেগমের লাশ উদ্ধার করেন।

লাহেসা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি নিখোঁজ হেলাল মিয়ার ফুপু। দুর্ঘটনার সময় হেলাল মিয়ার ফুপুসহ পরিবারের সাতজন সদস্য ওই নৌকায় ছিলেন।

নিখোঁজ চারজন হলেন হেলাল মিয়া (৪৫), কন্যা সামিয়া (১৯), পুত্র সজীব (২২) ও শিশু শামীম (৬)। তাদের সবার বাড়ি কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে।

নৌকার মাঝি আহাম্মদ নবী বলেন, তীরে পৌঁছানোর আর এক থেকে দেড় মিনিট বাকি ছিল। তখন হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও উত্তাল ঢেউ শুরু হয়। নৌকার তলা ফাটেনি; ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। আটজন সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল মিয়ার পরিবারের চারজন নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিখোঁজ চারজনের সন্ধানে নদীর বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবের জামালপুর টেকনিক্যাল স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে বিভিন্ন স্কুলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মাস্ক ও হ্যাণ্ডস্যানিটাইজার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান নান্নু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রেফতার

তিতাসে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত,

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

হোমনায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন ও র‌্যালি

হোমনায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন ও র‌্যালি

আজ থেকে সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

ভ্যাকসিন কিনতে একনেক সভায় ৪ হাজার কোটি টাকা অনুমোদন

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও