crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে তিন ফিলিং স্টেশনকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্য্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক তিনটি পেট্রোল পাম্পে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিএসটিআই রংপুর এর পরিদর্শক কামরুল পলাশ ও সদর থানা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর এলাকায় অবস্থিত করতোয়া ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ওজন পরিমাপক যন্ত্রে ডিজেল কম দেওয়ার কারণে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুবাহানাকা ফিলিং স্টেশন এবং মৈত্রী ফিলিং স্টেশনে প্রয়োজনীয় হাল নিবন্ধন প্রদর্শনে ব্যর্থ হওয়ায় যথাক্রমে আট হাজার ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পেট্রোলপাম্পের মালিকদেরকে ভবিষ্যৎ ডিজেল পেট্রোল ও অকটেন পরিমাণে কম না দিতে সতর্ক করা হয়।
ম্যাজিস্ট্রেট মাসুদুল হক জানান, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে সঠিক পরিমাণে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রয় হচ্ছে কি না তা তদারকির জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আগামীতে পর্যায়ক্রমে জেলার সকল পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় নানা আয়োজনে বর্ষবরণ পালন

মাদারীপুরে ডা’কাতির প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রেফতার

চকরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী কোরামের উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

আদমদীঘিতে ৯০ বোতল ফে’ন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

আদমদীঘিতে ৯০ বোতল ফে’ন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ডোমার জোড়াবাড়ীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

নাসিরনগরে বিশেষ অবদান রাখায় ৪৬ জনকে সম্মাননা প্রদান