crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন হটলাইন সেবা চালু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী জেলা যুব নেটওয়ার্কের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে করোনাকালিন হটলাইনে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।
বাংলাদেশের এই সঙ্কটময় পরিস্থিতির শুরু থেকেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়া এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পাড়ায়- মহল্লায় প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ, হ্যান্ড ওয়াশ কর্ণার, জীবাণুনাশক স্প্রে, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করে “অ্যাক্টিভিস্টা নীলফামারী” জেলা যুব নেটওয়ার্ক। সংগঠনের তরুণ ও যুব সদস্যরা ফ্রন্টলাইনে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) চলমান লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে ঘরে থেকেই স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেতে পারে এজন্য সংগঠনের যুবদের উদ্যোগে উপজেলার বামুনিয়া, গোমনাতী, কেকতিবাড়ী এবং ভোগডাবুড়ী ইউনিয়নের মোট ৬ টি কমিউনিটি ক্লিনিকে (সিএইচসিপি) দের মাঝে মোবাইল ফোন বিতরণের মাধ্যমে হটলাইন টেলি-মেডিসিন সেবা চালু করা হয়। কমিউনিটি ক্লিনিকের ক্যাচমেন্ট এলাকার সকল জনসাধারণ ফোন করে বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং পরামর্শ নিতে পারবে। জেলা যুব নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক রিপন ইসলামের সার্বিক সহযোগিতায় গতকাল সকাল ১০টায় বামুনিয়া ইউনিয়নের বারোবিশা লালবাজার কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বামুনিয়া ইউপি চেয়াারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, ইউপি সদস্য স্বপন মিয়া, আবু আউয়াল, সাবেক সদস্য শরৎচন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে অন্যান্য কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচি উদ্বোধনকালে গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, কেকতিবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হকসহ ক্লিনিকের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

জেলা যুব নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক রিপন ইসলাম বলেন, করোনা কালীন সাধারণ মানুষকে ঘরে বসে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোটেলে অনৈতিক কর্মকাণ্ড ,৪ নারী-পুরুষ গ্রেপ্তার

চকরিয়ায় সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, দেখার কেউ নেই

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩, মৃত্যু ৩, করোনার বিস্তার বাড়লেও মাঠে নেই মনিটরিং ব্যবস্থা !

ডোমারে বজ্রপাতে নারীর মৃত্যু

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

রাজশাহীতে গৃহবধূর ঝু’লন্ত লা’শ উদ্ধার

রংপুরে শিশু নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংক হতে মরদেহ উদ্ধার

খুলনায় Joining Forces: Civil Society Organisations and Media for Accountability in Bangladesh প্রকল্পের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি’র-রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান