crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে গৃহবধূকে ধ’র্ষণ চেষ্টা মামলায় তিন জনের কা’রাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
পঞ্চগড়ে গৃহবধূকে ধ’র্ষণ চেষ্টা মামলায় তিন জনের কা’রাদণ্ড

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গৃহবধূকে অ’পহরণ ও ধ’র্ষণ চেষ্টার অভিযোগ তুলে দায়ের করা মামলায় ৩ জন আসামীকে কা’রাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের  বিচারক মেহেদী হাসান তালুকদার এই রায় দেন।আসামিরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘাগড়া খোচাবাড়ি এলাকার একরামুল হকের ছেলে সোহেল রানা (২২), বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে ইউসুফ আলী (২৮), পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার পখিলাগা এলাকার ফজলুল হকের ছেলে সোহেল (২০)। এদের মধ্যে সোহেল রানার ৭ বছর সশ্রম কা’রাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কা’রাদণ্ড এবং ইউসুফ ও সোহেলের ৫ বছর করে সশ্রম কা’রাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কা’রাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এক গৃহবধু। দীর্ঘদিন পর আদালতে মামলায় উল্লেখ করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই দণ্ডাদেশ দেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অভিনয়ে বাল্যবিবাহ-মাদকের ভয়াবহতা তুলে ধরলেন তরুণেরা

হোমনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

হোমনায় কর্তব্যরত পুলিশ সদস্যের মৃত্যু

ডিমলায় ঝরেপড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে ফুটবল খেলা

ডিমলায় ঝরেপড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে ফুটবল খেলা

হোমনায় সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ও গম ক্রয় শুরু

৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার ত্রাণ বিতরণ

ইমামদের দিয়ে করোনার প্রচার চালানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

হোমনায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানগণের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত