crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাঁদপুরে সরকারি হাসপাতালে পুলিশের অভিযানে ৫ দা’লাল আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৩, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসা রোগীদেরকে হ’য়রানি ও প্র’তারণা করার অভিযোগে ৫ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর,২০২৩ খ্রি.) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স তাদের আটক করেন।

আটক দা’লালরা হলেন শহরের পুরাণ বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. আলম (২৮), সিংহ পাড়ার দিলিপ দের ছেলে দিপক দে (২৩), গুয়াখেলা রোডের ইসমাইল গাজীর ছেলে মাহিম গাজী (১৯), সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাবুল গাজীর ছেলে রায়হান গাজী (১৯) ও পুরান বাজারের মো. বিল্লালের ছেলে রিয়াদ হোসেন (২৫)।

উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ‘হাসপাতালের বহিঃবিভাগ এবং ভর্তি রোগী ও রোগীর স্বজনদেরকে এসব দা’লালরা হ’য়রানি করে আসছে। তারা গ্রাম থেকে লোকজন আসলে বিভিন্ন রোগের পরীক্ষার জন্য তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় এবং অতিরিক্ত টাকা আদায় করে। তারা নানাভাবে প্র’তারণা করায় হ’য়রানির শিকার হন সহজ -সরল লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।’

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, ‘আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিকালে ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ডোমারে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই

আইজিপি হিসেবে সাফল্যের এক বছর পার করলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

পুঠিয়ায় ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃ*ত্যু

ঘোড়াঘাটে ব্যস্ত আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় বিএনপি

দুই মাস পর বাক প্রতিবন্ধী শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো ডোমার থানা পুলিশ

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে ফের অভিযান, তিনজনের কারাদণ্ড

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

ডিমলায় আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহণকারী সমন্বয়ে কৃষিঋণ বিষয়ে গণশুনানী

সাতক্ষীরায় কাচ্চি ডাইনসহ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা