crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৯, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।
পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে পঞ্চগড়ে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী রাঙা উৎসব পালন করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় রেলওয়েস্টেশন চত্বরে স্টেশন এলাকার আশপাশের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা। শিশুদের ঈদের রঙে রাঙাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জানা যায়, স্টান্ড বাই দ্যা হেল্পলেস পিপলস নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে ও সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সহযোগিতায় দিনব্যাপী এই মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।২০২১ সালে শুরু করে ৫ম বারের মত আয়োজন করা হয় এই মেহেদী উৎসবের। আর এতে করে সকাল থেকেই বাঁধভাঙা আনন্দ ও উল্লাস চোখে পড়েছে মেহেদী উৎসবে অংশ নেয়া শিশুদের মাঝে।

শিশু আখি ও সাদিয়া বলে, ‘আমরা সকাল থেকেই স্টেশনে এসে অনেক সময় মজা করছি। ভাইয়া ও আপুরা এসে আমাদের মেহেদী লাগিয়ে দিচ্ছে। এতে খুব আনন্দ লাগছে। আমাদের কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদীতে রাঙিয়ে দেয়নি।’

মেহেদী রাঙা উৎসবে অংশ নেয়া তরুণী খুকু মনি আক্তার তানিয়া, তামান্না বলেন, ‘ঈদ মানেই সবার জন্য আনন্দ। এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিলাম।’

সামাজিক সংগঠন স্টান্ড বাই দ্যা হেল্পলেস পিপলসের সভাপতি রাকিব হাসান বলেন, ‘গত ৫ বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি। ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করছি। ইচ্ছা আছে আগামীতে মেহেদী উৎসবের পাশাপাশি ভালো কিছুর আয়োজন করবো আমরা।’

এদিকে উৎসবে অংশগ্রহণ করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা পারভীন।

এসময় তারা বলেন, পঞ্চগড়ে এমন আয়োজনকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি জেলার যে সকল সামর্থ্যবান মানুষ রয়েছে তারা সবাই এ ধরনের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ইমাম- মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

পঞ্চগড়ে পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আটক

ডিমলায় ভাই ও ভাইপো দ্বারা ভিটেছাড়া দু’বোন

ডিমলায় ভাই ও ভাইপো দ্বারা ভিটেছাড়া দু’বোন

ঝিনাইদহে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হোমনায় বালাইনাশক ব্যবহারের নীতিমালা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোমনায় বিনা কারণে ঘর থেকে বের হলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : সার্কেল এএসপি মো. ফজলুল করিম

থানায় আগত সেবাপ্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা দিতে আইজিপি’র নির্দেশ

থানায় আগত সেবাপ্রত্যাশীদের যথাযথ আইনি সহায়তা দিতে আইজিপি’র নির্দেশ

নরসিংদীতে ডিবি পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার ৪

১০০% ইংরেজি শেখা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কেএমপি’র অভিযানে ‘গাঁজা’সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার