crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে মহান মে দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে “সুস্থ‍্য শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের নেতৃত্বে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত কৃষ্ণলাল ঘোষ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন,সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া,উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমরান মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ কুতুবুল আলম পাটোয়ারী খোকনসহ আরো অনেকে। এসময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ উপজেলা শ্রমিকদলের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, ‘শ্রমজীবী মানুষ শ্রমিকরাই আমাদের গর্ব। তারা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তারা আমাদের সমাজ তথা রাষ্ট্র উন্নয়নের চাবিকাঠি। অনেক সময় তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে। তাদের এই অধিকার বাস্তবায়নের জন্য ১৮৮৬ সালে যুক্ত রাষ্ট্রের শিকাগো হে মার্কেটে শ্রমিকরা এক হয়ে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করার সময় পুলিশের প্রতি অজ্ঞাত নামা বোমা নিক্ষেপ করা হলে এসময় পুলিশের গুলিতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ থেকেই আন্তর্জাতিকভাবে সারা দেশে ১ লা মে দিবস পালন করা হয় এবং এ দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এনসিটিবি ও ৫ শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

কলারোয়ায় ১৬টি এসএসসি ব্যাচ পেরোলেও এমপিওভুক্ত হয়নি বেত্রবতী হাইস্কুল

হোমনায় ২ দিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হরিণাকুন্ডুতে অনৈতিক কাজ করার সময় সুদের কারবারী রবিউল আবার ধরা ,গনপিটুনি দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৩০

নাসিরনগরে দুস্থ ও অসহায় ৫শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিল সৈয়দ পরিবার

জগন্নাথপুরে বেরী নদীতে চলছে নদী সেচ, হুমকির মুখে ফসলি জমি

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা