crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীমা অধিদপ্তর ও অর্থ মন্ত্রনালয়ের সহযোগিতায় একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক আকতার হোসেন ভুইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনর্চাজ মো: হাবিবুল্লাহ সরকার,সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অসিম কুমার পাল ও সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জনবীমার বীমার সহকারী এরিয়া ইনচার্জ মো: কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর চীফ জোনাল ইনচার্জ দুলাল চন্দ্র সূত্রধর,বীমা কর্মকর্তা স্বরজিত দাস,আবদাল হোসেন,শামীম আহমেদ,আলিফা বেগম,জাহিদুল ইসলাম ও বীমা গ্রাহক এজেডএম ইমাম রেজা প্রমূখ। অনুষ্ঠানে জাতীয় বীমা দিবস-২০২৩ উপলক্ষে উপস্থিত গ্রাহকদের মধ্যে মেয়াদপূর্তি এবং নমীনীর মাঝে মুত্যৃর বীমার চেক বিতরণ করা হয়।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা,মাঠ কর্মী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ৮৫০ গ্রাম গাঁজাসহ আদালতে কর্মরত পুলিশ সদস্য আটক

ডোমারে করোনা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শৈলকুপায় জমি আছে ঘর নেই প্রকল্পে নিম্নমানের ইট ও বালু

পরিবেশ অধিপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ : স্বরাষ্ট্রমন্ত্রী

হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি

ঘোড়াঘাটে ট্রাক-নসিমন সং’ঘর্ষে ব্যবসায়ী নি’হত, আ’হত ৬

তথ্য প্রতি মন্ত্রীর বিরুদ্ধে মেয়রের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার