crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ধর্ম প্রতিমন্ত্রীসহ বিশিষ্ট জনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক :

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। এক শোক বার্তায় দলটির চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো।

গতকাল শনিবার রাত পৌনে বারোটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু বরণ করেন শেখ আব্দুল্লাহ। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। ১৯৪৫ সালে গোপালগঞ্জে জন্ম নেয়া আব্দুল্লাহ সরকারের টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হয়েছিলেন। সরকারি আজম খান কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ছাত্র জীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। ছয়দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও সত্তরের নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন মুজিব বাহিনীর হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই রাজনীতিবিদ। বাংলাদেশ কংগ্রেস দেশের বিশিষ্ট এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে একের পর এক দেশের কয়েকজন বিশিষ্ট রাজনীতিক ও নাগরিকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসাচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য এম এ মুঈদ হোসেন খান আরিফ, অ্যাড. জিয়াউর রশিদ, নাজমুল হক বাদল, অর্থ সম্পাদক এম. তাহের উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম প্রমুখ। দেশের প্রবীণ রাজনীতিবিদ, চৌদ্দ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ফজলে হোসেন আবেদ, সাবেক অর্থ, বিদ্যুৎ, জ্বালানি ও পরিকল্পনা প্রতিমন্ত্রী,মে.জে.আনোয়ারুল কবীর তালুকদার, বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান,বর্তমান স্বাস্থ্য সচিবের স্ত্রীসহ করোনাকালে মৃত্যুবরণকারী সকল নাগরিকের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু রোগমুক্তি কামনা করেছেন দলের এই শীর্ষ নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

রংপুরের অনুমোদনহীন নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ হতে প্রতারিত শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবিতে হুমকির মুখে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নাসিরনগরে করোনার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

নাসিরনগরে করোনার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমের উদ্বোধন

হোমনায় এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

ঝিনাইদহে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে খেলোয়াড় বাছাই

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মাদক ১ কারবারিকে আটক করেছে র‌্যাব-১১

বেকারত্ব ঘুচাতে রংপুরের তরুণদের আগ্রহ ফ্রিল্যান্সিংয়ে

বেকারত্ব ঘুচাতে রংপুরের তরুণদের আগ্রহ ফ্রিল্যান্সিংয়ে

ডোমারে করোনা সন্দেহে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একাধিক চাকরি বা লাভজনক পদে কেন থাকতে পারবেন না তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি