crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এ নির্দেশ দেন তিনি।

বর্তমানে এফআইআর দায়ের করতে নিকটস্থ থানায় যেতে হয়, যা কষ্টকর এবং অপব্যবহারের সুযোগ তৈরি হয়।

ড. ইউনূস বলেন, ‘পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দাখিল করতে পারে।’

আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে। এছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি।’

তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করে, তারা সহজেই যেন কল সেন্টার থেকে সাহায্য নিতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বকশ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খোকার মরদেহ দেখতে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিট

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ অনুষ্ঠিত

১৩৫৯৯ শূন্যপদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেবে এনটিআরসিএ, বিজ্ঞপ্তি প্রকাশ

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন আগামী ২৫ অক্টোবর :

হোমনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

দিনাজপুর পৌরসভায় নতুন ২৪টি গার্বেজ ভ্যান এবং ১৫টি গার্ডেন কার্টের উদ্বোধন

নীলফামারীতে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ১ শ্রমিকের মৃত্যু, আহত ১১

একুশে বইলোর মধ্য দিয়ে আমাদের শিল্প-সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছাতে চাই: প্রধানমন্ত্রী

কালীগঞ্জের “শিপন কম্পিউটারে” দু:সাহসিক চুরি

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত