crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৭, ২০১৯ ৪:১৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৭১ টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মনিরুজ্জামান সুমনকে মোবাইল ফোন থেকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে শৈলকুপা থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং-২৬৫, তাং-০৬/১০/১৯ ইং।

জিডি সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর শনিবার বিকাল ৪.৫৭ মিনিটের সময় শৈলকুপা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমনের ব্যবহৃত ০১৭৯৮১৩৫৩৩০ মোবাইল ফোনে ০১৭৭৯৫০৪৪০৩ নম্বর থেকে হত্যা করাসহ বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে এসএমএস পাঠানো হয়েছে। এসএমএস’এ উল্লেখ করা হয়, “তোর সময় শেষ, তুই যেখানে যাচ্ছিস সেখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না, আমি তোর চার পাশে ছায়ার মতো লেগে আছি, তোর এমন অবস্থা করবো” এছাড়াও সাংবাদিক সুমনের ব্যাক্তিগত ও পারিবারিক অশালীন কটুক্তি করে বিভিন্ন হুমকি দিয়ে এসএমএসটি পাঠানো হয়েছে। এরপর থেকেই হুমকি দাতার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।

সাংবাদিক মনিরুজ্জামান সুমন জানান, সে ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছে। যে কারণে নিরাপত্তার স্বার্থে সে থানায় জিডি করেছে। প্রশাসনের কাছে তার দাবী অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে হুমকি দাতাকে খুঁজে বের করে শাস্তি প্রদান করা হোক।

ব্যাপের শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন জানান, একটি কুচক্রীমহল দীর্ঘদিন সাংবাদিকদের হয়রানি ও নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। মহলটি নামে বেনামে বিভিন্ন মোবাইল থেকে সাংবাদিকদের হুমকি দিয়ে আসছে। বিষয়টি প্রশাসনিক কর্মকর্তারা অবগত আছেন। সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় শৈলকুপা প্রেসক্লাবের জরুরি বৈঠকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে হুমকিদাতাকে সত্বর গ্রেফতারের দাবি জানিয়েছেন শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানিয়েছেন, সাংবাদিক মনিরুজ্জামান সুমনকে হুমকি দেয়ায় থানায় জিডি হয়েছে। তদন্ত চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই হুমকি দাতাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

মহেশখালীতে ছয় বছরের শিশুকে ধ*র্ষণের পর হ*ত্যা, ধ*র্ষকের মৃত্যুদণ্ড

১০ ডিসেম্বর নয়াপল্টনে অনুমতি দিলেও সমাবেশ করব, না দিলেও করব: গয়েশ্বর

১০ ডিসেম্বর নয়াপল্টনে অনুমতি দিলেও সমাবেশ করব, না দিলেও করব: গয়েশ্বর

চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

মধুপুরে গারোহাটের জায়গা অবৈধ দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর আবেদন

মুজিববর্ষের অনুষ্ঠানে মোদীর সফর বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল