crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ৫৬ বিজিবি’র কর্মশালা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ২:৪৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক,ডোমার, নীলফামারী>>
“সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ”গড়ার লক্ষ্যে নীলফামারীতে বিজিবির দুই দিনের কর্মশালা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দক্ষতা, সক্ষমতা, কার্যকারিতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর ওই কর্মশালার আয়োজন করেন।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে ওই কর্মশালায়, বিজিবি সদস্যদের মামলা রুজু করার পদ্ধতি ও ত্রুটিসমুহ, আইন ও সাধারণ ত্রুটিসমুহ, কাস্টম ও শুল্ক আইন, মাদকদ্রব্য শনাক্তকরণ ও তল্লাশী পদ্ধতি, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স পদক্ষেপ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের ওপর সরকারের বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের দারোয়ানীতে সুতাকল সংলগ্ন অবস্থিত ৫৬ বিজিবির সদর দপ্তরে ওই কর্মশালা শুরু হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শামছুল আরেফীন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল হক, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রিজিয়ন সদর দপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী, নীলফামারী কাস্টম ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন প্রমুখ। আয়োজকরা জানায়, দুই দিনের ওই কর্মশালায় বিজিবির ১৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত- ১

পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত- ১

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক ‘নিহত’

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

নাসিরনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টশন

প্রতারণার করে ৫০০ নারীকে ভারতে পাচার করেছে ঝিনাইদহের ‘বস রাফি’: র‌্যাব

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭মা’দক কারবারি গ্রে’ফতার

করোনা ভাইরাস থেকে মুক্তির দোয়া

অপহরণকারী চক্রের মূলহোতা কোটচাঁদপুর থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

ঘুস ছাড়া কাজ করেন না ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম