crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হ*ত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৯, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বা*সরোধ করে হ*ত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার ১৩ বছর ৭ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ‘২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ইসমতারাকে নি*র্যাতন করা হতো। একপর্যায়ে যৌতুকের কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দীর্ঘ ১৩ বছর ৭ মাস পর এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও, রায় কার্যকরে পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ইউপি নিবার্চনে ২৪২ প্রার্থীর মনোনয়ন দাখিল

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পেকুয়ায় বন্য হাতির আক্রমনে কাঠুরিয়া নিহত

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

রংপুরে বাইক চুরির সময় গণপিটুনির শিকার যুবককে পুলিশে সোপর্দ

মধুপুরে রেখা জুয়েলার্সের দোকানে ডাকাতির ৭ মাস পর ৫ ডাকাত গ্রেফতার

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ আটক-১০

দুমকিতে রাস্তা মেরামতে বাধা, ভেক্যুর হেলপার আহত

ঝিনাইদহে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো যুগ্ম সচিবের টিটিসি পরিদর্শন