আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম।।
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বা*সরোধ করে হ*ত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার ১৩ বছর ৭ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, '২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ইসমতারাকে নি*র্যাতন করা হতো। একপর্যায়ে যৌতুকের কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দীর্ঘ ১৩ বছর ৭ মাস পর এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও, রায় কার্যকরে পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।