crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরের আলিক মহাসড়ক ইজিবাইক-অটোরিকশার দখলে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
ইজিবাইক-অটোরিকশা/ভ্যান ও সিএনজি এবং টোল দোকানের দ’খলে দিনাজপুর আলিক মহাসড়ক। এসব অটোরিকশার-ইজিবাইক ও সিএনজির কারণে পথচারী ও ভারী যানবাহন চলাফেরার ভোগান্তিসহ বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনা।

সড়কের উপরে অঘোষিত স্ট্যাণ্ড স্থাপন করে যাত্রী উঠানামা করান তারা। এজন্য দিনভর যানজট লেগে থাকে ব্যস্ততম এই গুরুত্বপূর্ণ সড়কটিতে। ব্যস্ততম সড়কের বেশিরভাগই তাদের দ’খলে।

সরেজমিনে দেখা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আলিক মহাসড়ক ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যাণ্ড বসিয়ে চলছে তাদের রাজত্ব। উপজেলার রানীগঞ্জ বাজার, ওসমানপুর বাজার, গাইবান্ধা মোড়সহ বিভিন্ন বাজারে অনেক জায়গাজুড়ে সড়কের দু’পাশে দাঁড় করিয়ে রাখা হয় শত শত ইজিবাইক-অটোরিকশা/ ভ্যান ও সিএনজি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইজিবাইক চালক বলেন, এসব স্ট্যাণ্ডে নতুন গাড়ি চালাতে সমিতিকে ৪ থেকে ৫ হাজার টাকা চাঁ’দা দিতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁ’দা দিলে স্ট্যাণ্ডে গাড়ি রেখে যাত্রী উঠাতে পারেন চালকরা। এই যাত্রী উঠাতে গিয়েই সড়ক স্ট্যাণ্ডে রূপ পেয়েছে এবং সড়ক সংকুচিত হয়ে দিনভর গুরুত্বপূর্ণ স্থানে অটোরিকশায় যানজট সৃষ্টি হয়ে থাকে।

স্থানীয়রা বলেন, ব্যস্ততম আলিক মহাসড়কের ওপর থেকে অবৈধ স্ট্যাণ্ড সরানোর উদ্যোগ নেয় না কেউ। রাস্তা বড় হয়েছে ঠিকই তবে সুবিধা ভোগ করতে পারছে না পথচারী ও ছোট-বড় যানবাহন। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শতশত গাড়ি চলাচল করে। ইজিবাইক-অটোরিকশা-সিএনজির অবৈধ স্ট্যাণ্ড ও এলোপাতাড়ি চলাচল এবং যাত্রী উঠানামার কারণে পথচারী ও ভারী যানবাহনের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। অথচ প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্ট্যাণ্ড সরানোর জন্য কোনো উদ্যোগই নেওয়া হয় না।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ‘সড়কের উপর সিএনজি- অটেরিকশা ভ্যান দাঁড় করিয়ে রেখে চলাচলে ভোগান্তি সৃষ্টি করা কাম্য নয়। গাড়ি চালকদের একাধিকবার সচেতন করা হলেও তারা খেয়াল খুশিমতো এটা করেই যাচ্ছে। আমরা শীঘ্রই আবারো সচেতনতামূলক প্রোগ্রাম করে আইনগত ব্যবস্থা নেব।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

তথ্য-প্রযুক্তি নির্ভর জাাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবেঃ স্পীকার

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কোনো বাংলাদেশি থাকতে পারবে না

ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলমের বড় ভাই ডা. মো. হানিফ কবীর আর নেই

ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলমের বড় ভাই ডা. মো. হানিফ কবীর আর নেই

মেঘনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে শিশু রিফান হত্যার রহস্য উদ্ঘাটন, আসামী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

নির্বাচনের নামে নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

ডোমারে পুত্রবধূকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে  

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের ঋণ বিতরণে অনিয়ম,সমিতির অর্থ ভাগ বাটোয়ারা

ভোলায় ৫ কেজি গাঁ’জাসহ এক মা’দক কারবারি গ্রেফতার

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত

স্বাধীন ট্রাভেলস্ গাড়ীর ধা’ক্কায় খালেক চৌকিদার নি’হত