crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি>>

চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশের উন্নয়নসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নেতাকর্মীরা। শুক্রবার (সকাল ১১টায়) দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরির অনিশ্চয়তা, ন্যায্য মজুরি না পাওয়া এবং নানা ধরনের কর্মপরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে তারা ৮ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—চাকরির নিশ্চয়তা ও নিয়োগপত্র প্রদান, বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, যাতায়াত ভাতা প্রদান, নির্দিষ্ট কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা, উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং চাকরিজীবন শেষে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। মানববন্ধন থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দিনাজপুর জেলা শাখার সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম রানা, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলমগীর হোসেন, দিনাজপুর জেলা ফারিয়া সভাপতি রেজওয়ানুল হক রেজওয়ান ও আহসান হাবিব শাওন। বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে ৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

দিঘলিয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসারের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়

হোমনায় হতদরিদ্রদের তালিকা যাচাই- বাছাই মনিটরিংয়ে ইউএনও

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেখ হাসিনা বিশ্বের সাহসী একজন নারী : মির্জা আজম এমপি

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

ফের সময় বাড়ল পোস্টাল ভোট নিবন্ধনের

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু