crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ স্বতন্ত্র প্রার্থীসহ ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৮, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৯ স্বতন্ত্র প্রার্থীসহ ২টি প্যানেল থেকে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্যানেল দুইটি হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ও জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল।

শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমিতির ১৪৩৩ সনের নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মোঃ এমাম আলী, সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম-২, মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী, মোঃ আজেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক, পাঠাগার সম্পাদক এসএম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান মানিক, সদস্য রুহিনী কান্ত রায়, মোঃ সামসুদ্দোহা, মোঃ জোবায়ের আল মামুন তুহিন, মোঃ দেলোয়ার হোসেন-৬ ও মোঃ এনামুল হক।

জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন-
সভাপতি একেএম রেজাউল কবির চৌধুরী, সহ-সভাপতি খন্দকার মোঃ রমজান আলী, মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক আবুল আ’লা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম-২, মোঃ ইসহাক আলী, কোষাধ্যক্ষ মােঃ আব্দুর রাজ্জাক রাজু,
সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক বকুল, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক বিনয় কান্তি রায় জীবন, পাঠাগার সম্পাদক মোঃ ইকবাল আনসারী, সদস্য শারমিন আক্তার সাথী, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ ফরহাদ, মোঃ জাহিদ হাসান শুভ ও মনোরঞ্জন রায়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-সহ-সভাপতি তহসিনা আকতার দিপলী, সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম, হাজী মোঃ সাইফুল ইসলাম, মোঃ আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন, মোঃ জাকির হোসেন, মোঃ মকসেদুর রহমান শাহজাদা, কোষাধ্যক্ষ মোঃ কামরুল হাসান ও সদস্য মোঃ সাদেকুর রহমান বিপ্লব।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দাযিত্ব পালন করছেন মোঃ ইব্রাহীম-১, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আইনুল হক-১ ও একেএম মঞ্জুর রশীদ রতন। এবারে এই নির্বাচনে মোট ৫৪৬ জন আইনজীবী ভোটার হিসেবে ভোট প্রদান করবেন।

আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ টা হতে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র হরিণটানা পুলিশের অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

ডিমলায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন,দিন-রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর

ডিমলায় বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন,দিন-রাত আতঙ্কে কাটছে গ্রামবাসীর

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাইক্ষ্যংছড়িত ১০ হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জামালপুরে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা গ্রেফতার