crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিস্তা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেওয়া হয়েছে, ভয়াবহ বন্যার আশঙ্কা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
তিস্তা ব্যারেজের সব ক’টি গেট খুলে দেওয়া হয়েছে, ভয়াবহ বন্যার আশঙ্কা

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :

নদ-নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধির ফলে চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তার ৬৩টি চরের মানুষ। এদিকে অবিরাম বৃষ্টি আর সীমান্তের ওপারে উজানের ঢল নেমে আসায় তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পাটগ্রামের দহগ্রাম; হাতিবান্ধার গড্ডিমারী, সিন্দুর্না, ডাউয়াবাড়ী; কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী; আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী; সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে পারে যে কোনো সময়।

রোববার (২০ জুন) সন্ধ্যা ৬টায় হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ ৫২.৪৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচে ছিল। স্বাভাবিক পানি প্রবাহ ৫২.৬০ সেন্টিমিটার।

জানা গেছে, গত ১০ দিনে তিস্তার ভাঙনে ৩০টি পরিবারের বাড়িঘর নদীতে বিলিন হয়েছে। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় এলাকার বালুর বাঁধ, সদর উপজেলার গোকুণ্ডা, ইউনিয়নের ভাঙন বেড়েই চলছে। সেখানে বসবাসরত মানুষ আতঙ্কে দিন যাপন করছে।

তিস্তার পানি বৃদ্ধি সম্পর্কে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল আল মামুন গণমাধ্যমকে জানান, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তা নদীতে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে তিস্তার পানি বৃদ্ধি পেলে বন্যার আশঙ্কা রয়েছে। রোববার সন্ধ্যায় তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ১৫ কেজি গাঁ’জাসহ তিন নারী গ্রেফতার

না’শকতাকারী ও অ’গ্নি স’ন্ত্রাসীদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা কেএমপি’র

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২জুয়ারীর ১৫ দিনের জেল

ফারাক্কা বাঁধ তুলে নিতে ভারতের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

সংসদ নির্বাচনের হলফনামার ১০ তথ্য প্রচারের নির্দেশ ইসির

ঝিনাইদহের সাগান্নায় সন্ত্রাসী হামলার শিকার দৈনিক বীরদর্পন পত্রিকার সাংবাদিক রাসেল,সাংবাদিকদের নিন্দা জ্ঞাপন

রংপুর- দিনাজপুর মহাসড়কে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত