crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসের যুবলীগ নেতা জামাল হ’ত্যা মামলার আসামীদের গ্রে’ফতার ও ফাঁ’সির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হ’ত্যা মামলার আসামীদের গ্রে’ফতার ও ফাঁ’সির দাবিতে সড়ক অবরোধ ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে  ঢাকা-হোমনা আঞ্চলিক সড়কের দাউদকান্দি গৌরীপুর বাজারের গোমতি সেতুর উত্তরপাড়ে দীর্ঘ এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে বি’ক্ষুব্ধ কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা হোমনা আঞ্চলিক মহাসড়ক অ’বরোধ করে এবং  বাহিরে থাকা আসামী ও যারা জামাল হ’ত্যার ম’দদদাতা তাদের গ্রেফতারের দাবিতে বি’ক্ষোভ মিছিল করেন। কয়েক হাজার জনতা নিয়ে বি’ক্ষোভ মিছিলটি গৌরীপুর বাজারে এসে শেষ হয়।
এসময় নি’হতের স্ত্রী ও মামলার বাদী পপি আক্তার বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভে’ঙে পড়েন।

পপি আক্তার বলেন, ‘আমার স্বামী জামাল নামাজ পড়তে মসজিদ যাওয়ার সময় যারা হ’ত্যা করেছে তাদের কয়েকজনকে গ্রে’ফতার করা হয়েছে। তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর যারা অর্থ দিয়ে ও পরিকল্পনা করে হ’ত্যা করিয়েছে সেই ঘা’তক পারুল,  আলমগীর ও তার ভাই বাদলকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

এ সময় নি’হতের ভাই ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, ‘আমরা এদেশে অন্যায়ের প্রতিবাদ করতে যাওয়ায় খুনির ছেলে-মেয়েরা কি’লার দিয়ে আমার নামাজ পড়ুয়া ভাইকে হ’ত্যা করছে। খুনিরা বাহিরে থেকে এখন আমাকে হ’ত্যার হু’মকি দিচ্ছে।  প্রশাসনের নিকট আমার আকুল আবেদন মুলহোতা পারুল আক্তার , আলমগীর মোল্লা ও বাদলকে দ্রুত গ্রে’ফতার করে আইনের আওয়াতায় আনুন।

এ সময় আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, নুরুন নবী চেয়ারম্যান,  শামছুল আলম চেয়ারম্যান,  আওয়ামী লীগ সভাপতি আজম সরকার, ওমর ফারুক, সহসভাপতি আমির হোসেন,  মুকবুল হোসেন, কবির হোসেন ও নিপা মেম্বারসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে  বোরকা পরে ফিল্মি স্টাইলে যুবলীগ নেতা জামাল হোসেনকে  তিন ভাড়াটিয়া কি’লার গু’লি করে হ’ত্যা করে।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হোমনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

হোমনায় তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার!

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ জেলার সেরা ইউএনও হওয়ায় হাসান মারুফকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সেনা ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

রংপুরে  ভিটামিন ‌’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

রংপুরে ভিটামিন ‌’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

হোমনায় শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগমের বিদায় সংবর্ধনা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করলেন কৃষকলীগ নেতা নাজির মিয়া

হরিপুরে ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষী, শ্রমিক -কর্মচারীদের মতবিনিময় সভা