crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় এবং প্রতিষ্ঠানিক পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়ীবৃন্দের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান, মুন সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ, ডায়মন্ড সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর হক দুলাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল-আমিন রহমান, শাপলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, উদ্যোগ শফিকুল গণি স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার মধ্যে সর্বোচ্চ অডিট ফি এবং সিডিএফ প্রদানকারী ৩টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দুই মাদক সেবনকারীর কারাদণ্ড

ঝিনাইদহে পূর্বাশা পরিবহন থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি আবশ্যক

মধুপুরে সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদযাপন

দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক

দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

হোমনায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোমনায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো মেঘনার মানুষ অভুক্ত থাকবেনা ইনশাল্লাহ” : সেলিনা ইসলাম সিআইপি

সারা দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৫০

কালীগঞ্জে পিতৃ পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী ও তার কন্যা সন্তানের দায়িত্ব নিতে ডিসিকে প্রধানমন্ত্রীর নির্দেশ