crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ষড়যন্ত্র, অভিযোগ মুক্তিযোদ্ধাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৫, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ষড়যন্ত্রের অভিযোগ করেছে মুক্তিযোদ্ধারা।বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের কাছে ৪১ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তোফায়েল আহমেদের কাছে মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে হেরে যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরননবী। বিপুল ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর তার অনুসারী কতিপয় বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে নিয়ে ষড়যন্ত্র ও হিংসাত্বক কাজ করে চলেছেন। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে রাজাকারে পরিবারের সদস্য বলে মিথ্যা অভিযোগ এনে তারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছে বলে জানা গেছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, এরআগে কখনো তোফায়েল আহমেদকে রাজাকারের পরিবারের সদস্য কেউ বলে নাই। নুরননবী ভোটে হেরে যাওয়ার পর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বীর মুক্তিযোদ্ধা শমসের আলী বলেন, যে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা সাধারণ মুক্তিযোদ্ধা ও ডোমারবাসী স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সফলভাবে পালন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, আমার কাছে দু’টি পক্ষ দুইটি লিখিত পত্র দিয়েছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্রগুলো পাঠিয়ে দিয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি কাজ করবো।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ ২৩ জন মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে রাজাকার পরিবারের সদস্য দাবি করে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সম্পৃক্ত না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত আবেদন করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টরের ৩ লাখ টাকা জ’রিমানাসহ বন্ধ ঘোষণা

দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টরের ৩ লাখ টাকা জ’রিমানাসহ বন্ধ ঘোষণা

পঞ্চগড়ে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈষম্যমূলক ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

হোমনা পৌরসভার বাজেট ঘোষণা

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে “ উদযাপন

সরিষাবাড়ীতে শ্রমজীবীদের শ্রম বিক্রির হাট

র‌্যাবের অভিযানে দেওয়ানগঞ্জে ১০ কেজি গাঁজা, ৬০ কেজি ভারতীয় জিরাসহ গ্রেফতার ১

জোড়াবাড়ীতে ৪টি পরিবারের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ঢাকায় মামলা