crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেবে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড ১৯-এর তিন কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে সরকার। এগুলো মানুষকে বিনামূল্যে দেওয়া হবে। তবে কারা আগে পাবে, তা ঠিক হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী।

ইতোমধ্যে করোনার টিকার জন্য বাংলাদেশ সরকার, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে চুক্তি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই টিকা কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

কয়েক দিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাস টিকার তিন কোটি ডোজ সরকার কিনবে। এই টিকা দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণযোগ্য, যা বাংলাদেশে বিদ্যমান। প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, টিকার পর্যায়ভিত্তিক প্রাপ্যতা বিবেচনা করে প্রাথমিকভাবে কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী, তথা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী, শিক্ষাকর্মী এবং গণপরিবহনকর্মীরা টিকাপ্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। টিকাদান কার্যক্রম শুরুর আগে অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন ও টিকা প্রদানে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কৃষি উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে ১০ কি’শোর গ্যাং গ্রেফতার

জনগণের টাকায় বড় হয়েছি, তাই তাদের প্রতি দায়িত্ব রয়েছে: নতুন শিক্ষা উপদেষ্টা

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

কেএমপিতে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উদযাপিত

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

প্রতিনিধি আবশ্যক

৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

শৈলকুপা পল্লীবিদ্যুৎ অফিসের প্রধান ফটকে ঝুলছে হয়রানিমুক্ত সাইনবোর্ড, ভিতরে ব্যাপক গ্রাহক হয়রানি

জগন্নাথপুরে করোনা রোগী নেই ॥ ১৫৫ প্রবাসী কোয়ারেন্টাইনে

৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ