crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে শীতকালীন সব্জিতে ভরে গেছে পৌর কাঁচা বাজার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০১৯ ২:৩১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক , ডোমার, নীলফামারী :

ডোমারে শীতকালীন সব্জিতে ভরে গেছে পৌর কাঁচা বাজার। পাইকাররা এসে সব্জি কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে। নীলফামারী জেলার অন্যতম এ কাঁচা বাজার ডোমার পৌর কাঁচা বাজার। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় বেগুন,মূলা,শিম,বরবটি,বাঁধাকপি,ফুলকপি,গাঁজর,পালংশাক,টমেটো ইত্যাদি সব্জির ফলন ভাল হয়েছে, দাম ভাল পাওয়ায় কৃষকরাও খুশি।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, এ বাজার থেকে দেবিগঞ্জ, বোদা, হাতিবান্ধা, পাটগ্রাম, বড়খাতাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে তাদের প্রয়োজনীয় কাঁচামাল কিনে নিয়ে যায়। প্রায় ৩৫টি আড়তের মাধ্যমে প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে কেনাবেচা। এখানে দৈনিক প্রায় এক হাজার মন কাঁচামাল কেনা- বেচা হয়। এ বাজারকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক হাজার লোকের জীবীকা নির্বাহ হচ্ছে।

দেবিগঞ্জ উপজেলার দারহাট আবাসন দেবিডুবার সব্জি চাষী জয়নাল জানান, আমি এক বিঘা জমিতে বাঁধাকপি লাগিয়েছি ফলন ভালো হওয়ায় ১লক্ষ টাকার বেশি লাভ করেছি।

দেবিগঞ্জ উপজেলার সোনাহার গজপুরি মুন্সিপাড়া গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, এক বিঘা জমিতে পিঁয়াজ লাগিয়ে আগাম তুলে নিয়েছি এতে প্রায় ১লক্ষ টাকা লাভ হয়েছে।

ডোমার কাঁচা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি এনতাজুল হক জানান, এ বাজারের কৃষকদের কাছ থেকে কম কমিশন নেয়ায় এবং লেনদেনে কোন ঝামেলা না থাকায় দিন দিন এ বাজারের সু-খ্যাতি বৃদ্ধি পাচ্ছে ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাফর ইকবাল বলেন, সব্জি চাষের লক্ষ্য মাত্রা ৯৬৫ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৮৫০ হেক্টর। এ বছর আবহাওয়া ভাল থাকায় শীতকালীন উৎপাদন ভাল হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সারা দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮

পীরগাছা উপজেলা অডিটরিয়াম হলে জরিপ কর্মিদের ওরিয়েন্টেশন

পীরগাছা উপজেলা অডিটরিয়াম হলে জরিপ কর্মিদের ওরিয়েন্টেশন

মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

তেঁতুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নি’হত ১

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি ও অন্যান্য পণ্য পরিবহণে বিশেষ রেল চালু করা হচ্ছে

ত্রাণ কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রতিবেদন দেবেন সচিবরা : প্রধানমন্ত্রী

ভিডিও ভাইরালের পর ওএসডি হলেন শরীয়তপুরের ডিসি

বিদেশে থেকেও নিয়মিত সরকারি বেতন তুলছেন পুঠিয়ার মাদ্রাসা শিক্ষক!

ভাঙা দেয়াল, ফাটল ধরা ছাদ: নতুন ভবনের অপেক্ষায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়