crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২১, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>> খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, আজ২১ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ সকাল ১১ঃ০০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ৩২০ জন দরিদ্রদের মধ্যে প্রত্যেককে (০৭ কেজি চাল, ০২ কেজি ডাল, ০১ কেজি চিনি, ০১ কেজি ছোলা, ০৩ কেজি আলু, ০২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম রসুন, ০১ কেজি লবণ, সর্বমোট- ১৭ কেজি পরিমাণ) ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র  আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র কমিশনার  মোঃ মাসুদুর রহমান ভূঞা ।

ত্রাণ সহায়তা বিতরণকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অসহায় মানুষ খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমি সকলকে পবিত্র মাহে রমজানে অভিনন্দন জানাই”।

কেএমপি’র পুলিশ মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় তার বক্তব্যে বলেন, “যারা আজ নিম্নআয়ের মানুষ আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের সহকর্মী যারা আছেন তাদের স্বপ্রণোদিত প্রদত্ত অর্থের মাধ্যমে এই ত্রাণ সহায়তার বিতরণ করা হয়েছে। আমরা সকলের সুখ সমৃদ্ধি ও মাহে রমজানে সবার শান্তি কামনা করছি” ।

উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)  এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)  মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি)  মোঃ জাহাংগীর আলম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  শেখ ইমরান; সহকারী পুলিশ কমিশনার(স্টাফ অফিসার)  মোঃ হাফিজুর রহমান; সহকারী পুলিশ কমিশনার(ফোর্স) মোঃ সালাউদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ র‌্যাব-৬’র অভিযানে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্যকে গ্রেফতার

ঝিনাইদহে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অপরাধে যুবক গ্রেফতার

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এমএ মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কেএমপির অভিযানে চো*রাই মালামালসহ ২ চো*র আটক

পঞ্চগড়ে স্কুল এণ্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

১৪৮,ময়মনসিংহ- ৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন 

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের  অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ স’ন্ত্রাসী হাদিউজ্জামান কে গ্রেফতার

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

বারহাট্রায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ