crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৫৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৮, ২০২০ ৪:১৪ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের নতুন করে এক বৃদ্ধসহ আরো চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের গিঁরাগাও গ্রামের বাদল হোসেন (২২) এবং দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মহৎ পাড়া গ্রামের সুরুজ আলী (৮৫), সাবেদা বেগম (৫০), ও আনোয়ারা বেগম (৬৫)। তারা সবাই ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা ও দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরার পর ওই চারজনের বাড়ি লকডাউন করা হয়েছিল। তবে করোনা শনাক্তের রির্পোট পাওয়ার পরপরই তাদের বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।

পঞ্চগড়ে এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা এখন ২৪ জন। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত জন।রোববার রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানান, গত ১৬ মে তাদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে সোমবার তাদের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। 

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট ৮১৩ জনের নমুনা পরীক্ষায় ৭৮৫ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্যসহ ২৪ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা চিকিসাধীন রয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৫শ’ একর আবাদি জমি রক্ষা

জগন্নাথপুরে মাইকিং করে সংঘর্ষে আহত ৫০

পঞ্চগড়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন সংসদসদস্য আলহাজ্ব মো. মাজাহারুল হক প্রধান

মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র‌্যাব-২

মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁ’জাসহ ১ মা’দক ব্যবসায়ীকে গ্রে’ফতার করেছে র‌্যাব-২

পঞ্চগড় সীমান্ত হতে ৯৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে (৫৬ বিজিবি)

ঠাকুরগাঁওয়ের সীমান্তে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন

গৌরীপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মেঘলাল মন্ডলের পিআরএল শুরু

হোমনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা

ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হিসেবে মমিনুরের যোগদান

ডোমারে আগাম শীতের পদধ্বনিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা