crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৬:০৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মিরজাগঞ্জ রেল স্টেশনের বে’হাল দশা, হাজারো মানুষের দু’র্ভোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২১, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সারা দেশে যখন রেল বিভাগের ব্যাপক উন্নয়ন, সেখানে বিগত ৩০ বছর যাবত চরম দু’র্ভোগের শিকার হতে হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জ এলাকার হাজারো যাত্রীকে।

অবহেলা ও অবজ্ঞায় রেল স্টেশনটি পরিনত হয়েছে গোচরাণ ভূমিতে। ময়লার স্তুপ, ধান ও খড় শুকানোর মাঠ। যাত্রীসেবা থেকে বঞ্চিত হচ্ছে স্কুল কলেজের ছাত্র/ছাত্রী এবং সাধারণ মানুষ। কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোন ফল না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। বর্তমান সরকারের আমলে রেল খাতে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতায় চিলাহাটি থেকে আন্তনগর ঢাকা, খুলনা, রাজশাহী গামী ৭টি ট্রেন চলাচল করে। গত ৪জুন নতুন করে সংযুক্ত হয়েছে ঢাকাগামী উন্নত মানের চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যা প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।

মিরজাগঞ্জ বাসীর অভিযোগ ৮টি ট্রেনের মধ্যে শুধু সকাল ৭টায় খুলনা মেইল নামক লোকাল ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে আসার সময় স্টেশনে থামে, তাও আবার ২নং রেল লাইনে। অথচ বিশাল রেল স্টেশন ও প্লাটফর্ম থাকা সত্ত্বেও ২ নং লাইনে দাঁড়ানোর কারণে অসুস্থ, বৃদ্ধ, মহিলা ও শিশুদের ট্রেনে উঠা নামা করার সময় দু’র্ঘটনার শিকার হতে হয়। অথচ ওই এলাকার জোড়াবাড়ী, মিরজাগঞ্জ, ট্রেপ্রিগঞ্জ, আমবাড়ী গোমনাতী এলাকার হাজারো মানুষকে চিলাহাটি অথবা ডোমারে গিয়ে ট্রেনে উঠতে হয়। দুই একটি ট্রেন স্টেশনে দাঁড়ানোসহ ১নং রেল লাইনে চলাচলের জোর দাবি জানান এলাকাবাসী। অপর দিকে স্টেশনে জনবল না থাকায় ময়লা- আর্বজনায় ভরে গেছে প্লাটফর্ম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী সাধারণ মানুষ।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বাঁশির কারিগর কাশেমের পাশে দাঁড়ালেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

ডোমারে সরস্বতী পূজা উদযাপন

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কোভিড-১৯ মহামারী সব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

ঠাকুরগাঁও নিখোঁজের ১৮ ঘণ্টা পর দুই সন্তান ও মায়ের হাত বাঁধা লা’শ উদ্ধার

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

রংপুরে যুবলী‌গের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহে ঝিনুকমালা আবাসনে লেডিস ক্লাবের কম্বল বিতরণ

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা

ময়মনসিংহে ট্রেন দু’র্ঘটনা থেকে যানবাহন রক্ষা করলেন শিক্ষা কর্মকর্তা