crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত ১১দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে উত্তরের এই জেলা পঞ্চগড়ে দিনভর আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এতে করে এই জনপদের মানুষ সন্ধ্যার পর থেকে গরম কাপড় পরতে শুরু করেছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। অপরদিকে একই দিন দুপুর ১২ টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। তবে আবহাওয়া অফিস বলছে গত ১১দিন থেকে এ জনপদে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করতে দেখা গেছে।
সাধারণত হিমালয়ের খুব কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান হওয়ায় এখানে শীত কিছুটা আগে আসে এবং শীত বিদায়ও নেয় দেরিতে। এমনকি শীত মৌসুমে এই এলাকায় হিমালয়ের হিমবায়ু সরাসরি প্রবেশ করায় শীতের তীব্রতাও বেশি থাকে। যার কারণে দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত ১১ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
তিনি আরো জানান, তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। চলতি নভেম্বর মাসে সোমবার থেকে বুধবার (১- ৩ নভেম্বর) পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রী, ১৬ দশমিক ৫ ডিগ্রী, ১৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলালসহ ১দিনে ৫৪জন করোনায় আক্রান্ত

হোমনায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

আমাদের সময় এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার : তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান

নাস্তায় ডিমের যত উপকারিতা

মধুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

মধুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আ’লীগ নেতা ঠান্ডুর মৃত্যুতে মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের শোক প্রকাশ

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডুলাহাজারায় পাকা দালান গুড়িয়ে দিল বনবিভাগ

আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে বানেশ্বরে মানববন্ধন