crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনার ভয়াবহ পরিস্থিতিঃ জিএম কাদের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ

 

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: এক বছর আগে সব জেলায় আইসিইউ বসানোর প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কারণে করোনা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন আইসিইউ সংকটে মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

দেশের ৩৫ জেলায় এখনও আইসিইউ নেই জানিয়ে তিনি বলেন, সকল জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এক বিবৃতিতে এসব কথা বলেন।

রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ’র ৭৬ ভাগই ঢাকা বিভাগে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর’বির তথ্য মতে, গেল জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝেও করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছুটোছুটি করছে স্বজনরা।

জিএম কাদের বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুত বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর বলেছে, ‘রোগী এভাবে বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে’। পরিস্থিতি আরও খারাপ হলে আইসিইউ’র জন্য হাহাকার উঠবে। আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার।

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে এখনই সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড , ১ হাজার টাকা জরিমানা

শৈলকুপার ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের তারাইলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

কিশোরগঞ্জের তারাইলে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

ঝিনাইদহে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, অন্তত ৬২ মুসল্লি নিহত

ঝিনাইদহ সীমান্তে ক্রমাগত বাড়ছে অবৈধ পারাপার, ৫ মাসে আটক ৮৯৮!

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা

জামালপুরের বিয়ে পাগলা বক্কর ৬০ তম স্ত্রীর মামলায় গ্রেফতার !