crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে বিয়ের মাইক্রোবাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ২মহিলার মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১১, ২০২০ ২:২৯ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নববধূ নিয়ে বিয়ের মাইক্রোবাস বাড়ী ফেরার পথে ট্র্যাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ২মহিলা মৃত্যুবরণ করেছে, আহত হয়েছেন আরো ৭ জন।
মঙ্গলবার রাত ৯টায় ডোমার- দেবীগঞ্জ মহা সড়কে পাগলা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা টি ঘটে। জানা যায়, ডোমার উপজেলার পূর্ব বোড়াগাড়ী এলাকার বর গোলাম রাব্বানীর বিয়ে দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট থেকে বরযাত্রী কনে নিয়ে বাড়ী ফেরার পথে সদর ইউনিয়নের পাগলা বাজার নামক স্থানে মাইক্রোবাসটির সাথে ট্রাক্টরের মুখোমখি সংঘর্ষ হয়। মাইক্রোটি দুমড়ে মুচড়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগম (৪০) মারা যায়। দ্রুত ডোমার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৭ জনকে উদ্ধার করে ডোমার ও দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সখিনা বেগম (৫৫) নামে আরেক জনের মৃত্যু হয়। নিহত দু’জনের ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী লালার খামার এলাকার বাসিন্দা। ওই রাতে পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘাতক ট্রাক্টরটি আটক করে, ড্রাইভার পালিয়ে যায়। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ২জন নিহতের সত্যতা নিশ্চিত করে রাতে আহতদের দেখতে হাসপাতালে যান এবং পুলিশ সুপারের নির্দেশে আহত সকল রোগীদের চিকিৎসার ব্যয় ডোমার থানা পুলিশ করবে বলে জানান। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দু’টি পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কোনো শিশুই যেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন ঢাকার ডিসি

মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল : প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চো’রাই গরুর সন্ধান, গ্রেফতার-২

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে : আইজিপি

নাসিরনগরে ২০০ অসচ্ছল নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ

দেশে করোনায় আরও ১৬৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,৩৬৪

সড়ক দু’র্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে হবে: ইলিয়াস কাঞ্চন

সড়ক দু’র্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলতে হবে: ইলিয়াস কাঞ্চন

চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো পুলিশ কর্মকর্তা

করোনা আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করলেও, থামিয়ে দিতে পারে নি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ