crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নেত্রকোনায় নৌ দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে একই পরিবাবের ৮ জন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০২০ ৪:৫৮ পূর্বাহ্ণ


মোঃ বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার মদন উপজেলার তেলিখানি মাদ্রাসার পরিচালক মাওলানা শফিকুর রহমানের আমন্ত্রণে আনন্দ ভ্রমণে গিয়ে প্রাণ হারায় একই পরিবাবের ৮ জনসহ ১৭ জন। নিহতরা হলেন, মাহফুজুর রহমান (৪৫), তার দুই পুত্র আসিফ(১৫),মাহবুব(১২), ভাগ্নে রেজাউল(১৫), ভাতিজা জোবায়ের(২০), জোনায়েদ(১৭), ভাতিজি লুবনা(১৩) ও জুলফা(৭)। বাকি ৯ জন হল একই মাদ্রাসার শফিকুর রহমান(৪০),ঈশা মিয়া(৪০), আজহারুল ইসলাম(৩৮), সামাআন(২০), মুজাহিদ মিয়া(১৭), হামিদুল(৩৫), সাইফুল ইসলাম(৩৫), রাকিব(২০) এবং সাদ২৬ নামের একজন নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মদন উপজেলার মাওলানা শফিকুর রহমানের আমন্ত্রণে ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক আনন্দ ভ্রমণের জন্য মদনের মিনি কক্সবাজার খ্যাত উচিতপুরে হাওরে ঘুরতে বের হয়। প্রায় ১২টার দিকে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারনে গোবিন্দশ্রী রাজলীকান্দা নামক স্থানে নৌকা ডুবিতে ১৭ জন মারা যান। বাকিরা সাঁতরিয়ে প্রাণে বেঁচে যায়।

মদন উপজেলার নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ বলেন, দুই শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১ জন ও ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা জেলার পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী জানান, নিহত স্বজনদের খবর দেওয়া হয়েছে।রাতেই তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ নেওয়া ও দাফনের জন্য প্রত্যেক নিহত পরিবারকে ৫ থেকে ৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

যে ৭ শ্রেণির মানুষকে কবরে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড ও ১ লাখ টাকার অধিক জরিমানা

আইবাস সমস্যায় পুঠিয়া হিসাবরক্ষণ কার্যালয়ে বিভিন্ন ধরনের বিল নিয়ে ভোগান্তি

ইসলামপুরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন

ডোমারে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে গিয়ে গণ ধোলাইয়ের শিকার হলেন স্বামী

কেএমপি’র অভিযানে মা’দক ও মো’টরসাইকেলসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও প্রাইভেটকারসহ ৮ মা’দক কারবারি গ্রেফতার

দাউদকান্দিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন ইঞ্জি. মো.আবদুস সবুর এমপি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি ও সমাবেশ

ডোমারে বিশ্ব মাতৃদৃগ্ধ সপ্তাহ পালিত