crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৪০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে মারধর, থানায় অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৩, ২০২০ ২:৩৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বুড়ারডোবা নামক স্থানে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে বাবুলু হোসেন তার নিজ জমিতে তামাক আবাদ করে। ঘটনার দিন ১০মার্চ বিকালে কে বা কাহারা বাবুলু হোসেনের তামাক পাতা নষ্ট করে। এরই জের ধরে বাবুলু হোসেন (৪৫) ও তার ছেলে গোলাম রাব্বানী (২৫) সন্দেহের তীর ছুঁরে এলাকার শামিম ইসলামের স্কুল পড়ুয়া শিশু কন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার নুপুর (১১) কে বেধরক মারপিট করে এবং গলায় ধরে ওপরে উঠিয়ে মাটিতে আছার মারে বলে অভিযোগ উঠেছে। তাদের আঘাতে স্কুল ছাত্রী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্কুল ছাত্রীর বাবা শামিম ইসলাম বাদী হয়ে বাবুলু হোসেন ও তার ছেলে গোলাম রাব্বানীর বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করে। ১২ মার্চ বিকালে অভিযোগের ভিত্তিতে ডোমার থানার এএসআই মনজুরুল হোসাইন ও লিটন হোসেন তদন্তের জন্য ঘটনা স্থলে যান।

তদন্ত কর্মকর্তা এএসআই মনজুরুল হোসাইন বলেন, সাক্ষী ও প্রমাণের ভিত্তিকে মারধরের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছে। ২/১ দিনের মধ্যে মীমাংসা হলে ভাল, নইলে মামলাটি নথিভুক্ত করে বিবাদীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারায় পাকা দালান গুড়িয়ে দিল বনবিভাগ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯৯

হোমনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মানুষকে পু’ড়িয়ে মে’রে কোনো কিছু অর্জন করা যায় না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফলোআপ: ফেসবুকে মহানবী(সা.)কে কটূক্তিকারী সেই যুবক ঢাকা থেকে গ্রেফতার

সহকারী পুলিশ সুপার পদে রসুল আহম্মেদ নিজামীর পদন্নোতিজনিত বিদায় সংবর্ধনা

সহকারী পুলিশ সুপার পদে রসুল আহম্মেদ নিজামীর পদন্নোতিজনিত বিদায় সংবর্ধনা

নাসিরনগরে ১৩৫  দিনে কুরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী ফজলে রাব্বুল 

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা