crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১২ ফেব্রুয়ারির মধ্যে আসা পোস্টাল ভোটগুলোই গণনায় অন্তর্ভুক্ত করবে ইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৪, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ভোটগুলোই শুধু গণনায় অন্তর্ভুক্ত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান সম্পন্ন করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দিতে হবে।

ইসি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছালে সেটি ভোট গণনায় যুক্ত করা হবে। নির্ধারিত সময়ের পরে আসা কোনো ব্যালট গণনায় ধরা হবে না।

ইসি সূত্র জানায়, দেশে ও দেশের বাইরে থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী।

সংশোধিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর প্রেসক্লাবের সিন্ধান্তে রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন, করিমন ও ইজিবাইক জব্দ

বিশেষ আমল

নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত-১,আটক-৩

ডোমারে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন তুর্য, উৎপল ও আরিফ নির্বাচিত

মহান বিজয় দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের র‌্যালি ও আলোচনা সভা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

কাল থেকে খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

ঝিনাইদহে বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল