crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৫, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
ডোমারে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি- মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ডাঃ আরিফা সুলতানা দৃষ্টি।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডোমার পৌর এলাকার ছোট রাউতা কাজীপাড়ার নিজ বাস ভবনে এলাকার অসহায় ও দরিদ্র ২ শতাধিক রোগীকে ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি উক্ত এলাকার ডাঃ আব্দুল আজিজের কন্যা। আরিফা সুলতানা দৃষ্টি ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করে ডোমার সরকারি বালিকা বিদ্যালয় হতে এসএসসি এবং ঢাকা মাইল স্টোন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকা নর্দান ইন্টারন্যাশলাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। পাশাপাশি সিএমইউ (আল্ট্রাসোনাগ্রাফী) স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগের চিকিৎসক (মেডিকেল অফিসার) হিসাবে ঢাকা ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরর্ত ছিলেন। বর্তমানে নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানেুষের মানবিক ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

এ বিষয়ে ডাঃ আরিফা সুলতানা দৃষ্টি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমি ডাক্তার হয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সিদ্ধান্ত নিয়েছি সুখে- দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাবো। ডাক্তার হিসেবে নয়, একজন সেবক হিসেবে মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করতে চাই। তার এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস জাতীয়করণের দাবিতে মানববন্ধন

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র মাহে রমজানে দান সাদকার গুরুত্ব ও ফজীলাত

ঝিনাইদহে ১০টাকা কেজি চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে প্রশাসন

র‌্যাবের অভিযানে বকশীগঞ্জে ১২৫ পিস ই-য়া-বা-সহ দুই ব্যক্তি আটক

ধর্মপাশায় ১মণ গাঁ’জাসহ আ’টক ২

ধর্মপাশায় ১মণ গাঁ’জাসহ আ’টক ২

নীলফামারীর ডিমলায় নিজ বাবাকে কু’পিয়ে হ’ত্যা, ছেলে গ্রেপ্তার

সিএমপি’র অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ আটক১

সিএমপি’র অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ আটক১

রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ জানালেন জাপা মহাসচিব

রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার কারণ জানালেন জাপা মহাসচিব