crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে গ্রাহকদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপ কর্তৃক নিয়োগকৃত অদক্ষ ও অ*সদাচরণকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দু*র্ব্যবহার ও আঞ্চলিক ভাষা ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ এবং কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ইসলামী ব্যাংক বানেশ্বর শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ সাধারণ গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাপ্পী, আব্দুল্লাহ আল মামুন, আঃ রাকিব, শহিদুল ইসলামসহ অনেকে।

বিক্ষোভে অংশ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বাপ্পী বলেন, “এস আলমের কর্মচারীরা আঞ্চলিক ভাষায় কথা বলে, যেটা আমাদের জন্য দুর্বোধ্য। তাদের আচরণে আমরা অপমানিত বোধ করি।”

পুরোনো গ্রাহক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ইসলামী ব্যাংকের বহু পুরনো গ্রাহক। কিন্তু এস আলমের মাধ্যমে আসা নতুন ক্যাশিয়ার ও কর্মকর্তারা যেভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তা অতীতে কখনো দেখিনি। আমরা এদের অপসারণ চাই।”

আঃ রাকিব বলেন, “এস আলম ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর থেকেই ব্যাংক পরিচালনায় নৈরাজ্য শুরু হয়েছে। সেবার মান ধ্বংস হয়েছে। আমরা তাদের নিয়োগকৃত অদক্ষ জনবল দ্রুত ছাঁটাইয়ের দাবি জানাচ্ছি।”

শহিদুল ইসলাম বলেন, “এস আলমের নিয়োগকৃত কর্মকর্তারা পেশাগতভাবে অদক্ষ। অফিসে কোনো কাজে গেলে তারা অসদাচরণ করে, কাজেও গড়িমসি করে।”

বক্তারা দ্রুত অদক্ষ ও দুর্ব্যবহারকারী কর্মকর্তা ছাঁটাই না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় ব্যাংক চত্বরে শতাধিক গ্রাহক জড়ো হয়ে এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে স্লোগান দেন। তারা দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন এবং আগের মতো সেবামূলক আচরণ নিশ্চিতের আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরকার চাইলেই এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে কি-না?

দেশে করোনায় আরও ৫৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪৬৯

গত ১০ বছরে বিএসএফের গুলিতে ৩ শতাধিক বাংলাদেশি নিহত

নান্দাইলে বিয়ে বাড়িতে খাবার কম পড়ায় শ্যালকের মাথা ফাটালেন বর!

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে ১৫ ও ২১ আগস্টের আলোচনাসভা

ঘাটাইলে নাতির বিরুদ্ধে দাদিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

রংপুরের গঙ্গাচড়ায় ১00 বোতল ফেন্সিডিলসহ আটক-১