crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২, ২০১৯ ৪:২১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আলোর মিছিলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমবাড়ী আলোর মিছিল, সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি গতকাল শনিবার বিকালে আমবাড়ী হাটের তাদের নিজ কর্যালয়ে গত ১০ মে ঘটে যাওয়া আমবাড়ী সরকার পাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে সেমাই, চিনি, মুড়িসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করেন। এর পরে সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আলোর মিছিলের সভাপতি সিদ্দিক আলমের সভাপতিত্বে উদ্যোক্তা আনারুল ইসলাম, সম্বনয়কারী শামিমউর রশিদ বুলবুল, পৃষ্টপোষক ইউপি সদস্য শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফারুক ইকবাল, সহ-সভাপতি গোলাম মোস্তফা, দুলাল হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, অর্থ সম্পাদক ডাঃ অমল চন্দ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক রতন কুমার অধিকারীসহ সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মনিরুজ্জামান আঙ্গুর। উক্ত সংগঠনটি ২০১৮ সালে ২৯জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে প্রায় ৬শত জন সদস্য রয়েছে। তারা স্বেচ্ছায় রক্তদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, মাদক ও জুয়া বিরোধী আন্দোলন, জাতীয় দিবস পালনসহ নানামূখী কর্মকান্ডে অংশগ্রহণ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। অগ্নিকান্ডের দিন রাতে আলোর মিছিলের সদস্যগণ ছুটে গিয়ে রাতের খাবার ও সেহেরীর পাশাপাশি মোমবাতি ও মশার কয়েল প্রদান করেন। পরদিন সকালে তারা প্রতিটি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, পেটিকোট, প্লেট, গ্লাস, জগ, বিতরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা,ধ’র্ষকের মৃ’ত্যুদণ্ড ও জ’রিমানা

নীলফামারীতে ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যা,ধ’র্ষকের মৃ’ত্যুদণ্ড ও জ’রিমানা

ঈশ্বরগঞ্জের সংরক্ষিত আসনের এমপি হলেন উম্মে ফারজানা সাত্তার

ভূ*মিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চকরিয়ায় দেড় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক

নিজস্ব অর্থায়নে গ্রামীণ সড়ক মেরামতে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির

জলঢাকায় ধ’র্ষণের ভিডিও ভাইরালের ভ’য় দেখিয়ে আবারও ধ’র্ষণ!

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ঈদের পর

হোমনায় ধর্ষণে অন্তঃসত্তা ৪র্থ শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব জটিলতায় মৃত্যু

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার