crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৫২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে আলহাজ্ব জুয়েল চৌধুরীর পিতা ফজলার রহমান চৌধুরীর জানাজা সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জুয়েল চৌধুরীর পিতা ফজলার রহমান চৌধুরী’র জানাজা সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় ব্যবসায়ী মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ মে) ভোর ৪ টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের খামারবাড়ী ঈদগাঁহ ময়দান সংলগ্ন নিজবাস ভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮৬) বছর। তিনি উক্ত গ্রামের সাবেক জমিদার মৃত মতিয়ার রহমান চৌধুরীর একমাত্র পুত্র। বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিটে খামারবাড়ী ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ শেষে পার্শ্বে কবরে দাফন করা হয়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল চৌধুরীর ও রবিউল চৌধুরীর পিতা।

তার জানাজায়, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, কবি ও কলামিষ্ট আহসান হাবিব প্রধান, আনোয়ারুল হকসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা হাজ্বী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ হামিদুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব করিমুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ মেয়ে ও ১৫জন নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া পরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঈমাম মুফতি আলহাজ্ব মাহামুদ বীন আলম। মরহুমের ছোট ছেলে এ্যপোলো চৌধুরী পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্মীয়- স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হাতুড়ের টুং টাং শব্দে মুখরিত ভোলার কামার শালাগুলো

নাসিরনগরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্ব থেকে জীবিত নবজাতক উদ্ধার

পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে : মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

সারা দেশে খানাভিত্তিক স*ন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত

রংপুরে তুচ্ছ ঘটনায় কৃষককে গলাটিপে হত্যা

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

সংবাদকর্মীদের প্রণোদনা দিতে ডিসিদের চিঠি দিয়েছে পিআইবি