crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
বকেয়া বিল সাড়ে ৭ লাখ, পুঠিয়া পৌরসভার সড়ক বাতি সংযোগ বিচ্ছিন্ন

 

 

 

রাজশাহী প্রতিনিধি>>

রাজশাহীর পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৭ লাখ টাকা। আর বকেয়া পরিশোধ না করার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিস।

তবে বিদ্যুৎ অফিস বলছেন, বকেয়া পরিশোধ করতে একাধিকবার লিখিত ভাবে অবগত করা হলেও পৌর কর্তৃপক্ষ সাড়া দিচ্ছেন না।

জানাগেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেয়া হয়। গত কয়েক মাসে এই তিনটি সংযোগ মিলে মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পৌরসভায় বকেয়া বিল সাড়ে ৭ লাখ টাকা। আমরা বিষয়টি পৌরসভাকে কয়েকবার অবগত করেছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করছেন না। যার কারণে আজ (মঙ্গলবার) সকালে শুধুমাত্র পৌরসভার অফিস বাদে সড়ক বাতি ব্যবহারের জন্য নেয়া বাকি দুটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি আমার জানা নেই। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লক্ষ্মীপুরে মাকে জবাই করে হত্যা, পাষণ্ড ছেলে আটক

প্রতিনিধি আবশ্যক

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

দিনাজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

১২০ বছরে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সংবর্ধিত সাংসদ নজরুল ইসলাম

জগন্নাথপুরে বেড়িবাঁধের ছোট কাজে বড় বরাদ্দ, জনমনে নানা প্রশ্ন

লক্ষ্মীপুরে আইজিপি’র উদ্যোগে গোরস্তানের জায়গা পেলো ভূমিহীনরা

পঞ্চগড়ে জেল হত্যা দিবস পালিত

লালমনিরহাটে দাম কমেছে পেঁয়াজের, বেড়েছে সব্জির

হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি